টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর কাশি, মৃত ৩ - The News Lion

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর কাশি, মৃত ৩

 


দি নিউজ লায়নঃ   টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তর কাশি ৷ রবিবার রাত 8.30 টা নাগাদ প্রবল বৃষ্টিতে উত্তরকাশি জেলার মান্দো এবং নিরাকোট গ্রামের আশপাশের 15-20টি বাড়ি ধসে পড়ে ৷ ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের তিনজনের ৷ মৃতদের মধ্যে 2 জন মহিলা এবং 1 জন শিশু ৷ 


এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন ৷   খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ৷ সঙ্গে সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগায় তাঁরা। বেশ কিছু পরিবারকে উদ্ধার করা হয় ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঠিক সময় ব্যবস্থা নেওয়ায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা অনেকটাই কম বলে জানিয়েছে জেলা প্রশাসন ৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.